শরীয়তপুরে মাদ্রাসার ছাত্র নিখোঁজের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

আব্দুল বারেক ভুঁইয়া, শরীয়তপুর
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৯:৫৭ অপরাহ্ন

শরীয়তপুরে মোঃ হাবিবুর রহমান  সরদার (১৬) নামে এক মাদ্রাসার ছাত্র নিখোঁজের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গত ৩০শে জুন মঙ্গলবার  সকাল ১০টার দিকে শরীয়তপুর  সদর উপজেলার পালং ইউনিয়নের চাঁদসাড় জাম্মিলা বেগম শিশু সদন এতিমখানা হাফেজিয়া মাদ্রাসার ছাত্র মোঃ হাবিবুর রহমান নিখোঁজ হয়।

এই ঘটনায় নিখোঁজ ছাত্র হাবিবুর রহমানের মা, সোনিয়া বেগম  বাদী হয়ে পালং মডেল থানায় একটি সাধারণ ডায়রী দায়ের করেন।৬ জুলাই সোমবার সকালে নিখোঁজ ছাত্র হাবিবুর রহমানের পরিধানের পাঞ্জাবী ও গেঞ্জি মাদ্রাসার লাকরির ভিতরে  দেখতে পেয়ে নিখোঁজ ছাত্রের বাবা মনির সরদার এলাকা বাসিদের খবর দিলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সংবাদ পেয়ে পালং মডেল থানার সাব-ইন্সপেক্টর মোঃ ইউসুফ  ঘটনা স্থানে গিয়ে পালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম সরদারসহ স্থানীয় গন্য-মান্য ব্যক্তিদের নিয়ে মাদ্রাসার সি-সি ক্যামেরা ফুটেজ রেকর্ড তদন্ত করে দেখতে পান যে, গত ৩০জুন সকাল  ১০টার দিকে নিখোঁজ ছাত্র হাবিবুর রহমান আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরিধান করে বাইসাইকেল নিয়ে কাউকে কিছু না বলে মাদ্রাসা থেকে পালিয়ে যায়। পরে এলাকা বাসিদের মধ্যে স্বস্তী ফিরে আাসে।

নিখোঁজ ছাত্রের মা সোনিয়া বেগম বলেন গত ৩০ শে জুন মঙ্গলবার  মাদ্রাসা থেকে সকাল ৮টার দিকে চোখের ড্রোপ দেওয়ার জন্য আমার ছেলে বাড়িতে আসে।চোখের ড্রোপ দিয়ে পনরায়  মাদ্রাসায় ফিরে যায়। দুপুরের খাবার খেতে আর বাসায় ফিরেনি। আমার ছেলেকে বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় খোঁজা-খুজি করে কোথাও না পেয়ে পালং মডেল থানায় একটি সাধারণ ডায়রী করেছি। আমি আমার ছেলে হাবিবকে ফিরে পেতে চাই।

এ ব্যাপারে ওই মাদ্রাসার শিক্ষক  হাফেজ মোঃ সামির হোসেন বলেন আামাদের হেফ্জ বিভাগের ছাত্র হাবিবুর রহমান  গত ৩০ জুন মঙ্গলবার  সকাল ৮টার দিকে চোখের ড্রোপ দেওয়ার জন্য  তাদের বাড়িতে যায়  পড়ে আর মাদ্রাসায় ফিরে আসেনি। সে এক জন ভালো ছাত্র ১৫ পাড়ার হাফেজ আমারা তার জন্য দোয়া  চাই সে যেনো মাদ্রাসায় ফিরে আসেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ