রেকর্ড ভেঙ্গে সরিষাবাড়ীতে এবার উৎযাপিত হচ্ছে দুর্গাপুজা

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা
রবিবার, ২৫ অক্টোবর, ২০২০, ৯:৩৬ অপরাহ্ন
রেকর্ড ভেঙ্গে সরিষাবাড়ীতে এবার উৎযাপিত হচ্ছে দুর্গাপুজা

জামালপুরের সরিষাবাড়ীতে এবার সনাতন ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ উৎসব দুর্গোপুজা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উৎযাপিত হচ্ছে।

এ উপলক্ষে সরকারের পক্ষ থেকে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা। জামালপুর ৪ সরিষাবাড়ী আসনের সাংসদ তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশে তার প্রতিনিধি সাখাওয়াতুল আলম মুকুল, সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সিহাব উদ্দিন আহম্মেদ, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোঃ ফজলুল হক তার অধিনস্থ কর্মকর্তা কর্মচারীদের দ্ধারা পুজা মন্ডব গুলোতে ২৪ ঘন্টাই তদারকী করছেন।

এবারের পুজা মন্ডবের জন্য তথ্য প্রতিমন্ত্রীর দেয়া প্রনোদনা গুলো প্রতিমন্ত্রীর প্রতিনিধি ৪০ টি পুজা মন্ডবে বিতরন করেন। এ সময় সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার, থানার অফিসার ইনচার্জ, দলীয় নেতৃবৃন্দসহ পুজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সরিষাবাড়ীর পুজা উৎযাপন কমিটির সহ সভাপতি শ্রী কালাচান পালের সাথে কথা হলে তিনি জানান, সরিষাবাড়ীতে এবার ৪০ টি পুজা মন্ডপ তৈরী করা হয়েছে। গত বারের চেয়ে এবার অনেক কম।

তবে এবারের মত স্বচ্ছ সুন্দর ভাবে পুজা পালন সরিষাবাড়ী  আর কোন দিন হয়নি। সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সিহাব উদ্দিন আহম্মেদ জানান, এবার সুষ্ঠু ও সুন্দর ভাবে পুজা উৎযাপন হচ্ছে। তথ্য প্রতিমন্ত্রীর সার্বিক দিক নির্দেশনাকে আমি সারাক্ষন পালন করার চেষ্টা করছি।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোঃ ফজলুল হক জানান, এবার সরিষাবাড়ীর সনাতন ধর্মাবলম্বীদের ৫দিন ব্যাপী ধর্মীয় উৎসব দারুন উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সোমবার শেষ হচ্ছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ