রাতের আধারে মুক্তিযোদ্ধার জমির ফসল কেটে নিয়েছে দূবৃর্ত্ত্বরা

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২ আগস্ট, ২০১৯, ৭:০২ অপরাহ্ন

বিশেষ প্রতিবেদ ।।  

মাগুরা শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামে গত (১ আগষ্ট) বৃহস্পতিবার রাতের আধারে বীর মুক্তিযোদ্ধা,সাবেক কৃতিমান ফুটবলার ও শিক্ষক পরিবারের সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব শাহীদুল হক চঞ্চলের ৯ শতাংশ জমির পাট নিয়েছে দূবৃর্ত্ত্বরা।

এ বিষয়ে মুক্তিযোদ্ধা শাহীদুল ইসলাম (চঞ্চল) বাদী হয়ে আবুল কালাম আজাদ (৬০) এবং মুঈম মোল্যা (২৬) নামে ২ জনের নামে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

বীরমুক্তিযোদ্ধা শাহীদুল ইসলাম চঞ্চল বলেন,দীর্ঘদিন যাবৎ আমার প্রতিবেশীর সাথে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল।কিছুদিন আগে জোরপূর্বক আমার জমির বাঁশ কেটে নিয়েছিল তারা।এমন কি কিছুদিন ধরে আমার জমির পাট কেটে নেওয়ার জন্য হুমকি দিয়ে আসছিল।এবং বর্গাচাষীদের পাট কেটে অর্ধেক অংশ দিয়ে আসতে বলে আসছিল তারা।আজ সকালে বাড়ির পাশের জমিতে গিয়ে দেখি ৯ শতাংশ জমির পাট কেটে নিয়ে গিয়েছে।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাহবুবুর রহমান জানান,এ বিষয়ে শ্রীপুর থানায় একটি অভিযোগ এসেছে।তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্হা গ্রহন করা হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ