এ.কে.এম বাবু, রাজশাহী।।
রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস বিনম্র শ্রদ্ধায় অা,লীগ সহ শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হলো।
অাজ ১৫ অাগস্ট বুধবার সূর্যোদয়ের সংঙ্গে সংঙ্গে রাজশাহী নগরীর পাটি অফিস সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংহিত গেয়ে কালো পতাকা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচী শুরু হয়। সকাল অাট টার পরে শোক দিবস উপলক্ষে দলীয় নেতা কর্মীরা কালো ব্যাজ ধারা করেন। এদিকে রাজশাহী জেলার বিভিন্ন উপজেলার মধ্যে তানোর উপজেলা সহ মাদারীপুর বাজারের শেখ রাসেল সৃতি সংসদ পাটি অফিসে কালো ও জাতীয় পতাকা,এবং জাতীয় সংগীত গেয়ে পতাকা উত্তোলন করা হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কামারগাঁ ইউনিয়ন অা,লীগের সফল সভাপতি, ফজলে রাব্বি ফরহাদ তিনি উপস্থিত থেকে শোক দিবসের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন।
এছাড়া দিবসটি উপলক্ষে অত্র ইউনিয়নের অা,লীগ সহ কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে নানা ধরনের কর্মসূচী পালন করেছে।এর মধ্যে রয়েছে শোক দিবসের শোভাযাত্রা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান,রক্তদানের কর্মসূচি, অালোক চিত্র প্রদর্শনী ইত্যাদি অনুষ্ঠান হয়েছে।
এদিকে বিভিন্ন এলাকা ঘুরতে গিয়ে শোক দিবসের অনুষ্ঠান দেখা গেছে, চৌবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও চৌবাড়িয়া উচ্চ বিদ্যালয়, কামারগাঁ সেন্ট্রাল কলেজে, তালন্দ ললিত মোহন কলেজ, তানোর মহিলা কলেজে, কলমা ইউপির দরগাডাঙ্গা অা,লীগের পাটি অফিসে অালোচনা সভা ও দোয়া মাহফিল,অনুষ্ঠিত হয়েছে।
তাছাড়া, তানোর উপজেলা অা,লীগের পাটি অফিসে যুবলীগ সভাপতি, লুৎফর হায়দার রশিদ ময়নার নেতৃত্বে দোয়া মাহফিল হয়েছে। এছাড়া কামারগাঁ ইউপির ৪ নম্বর ওয়ার্ড অা,লীগের সভাপতির অহিদুর রহমান শিমুলের নেতৃত্বে কাঙ্গালি ভোজ হয়েছে।