খুলনায় আওয়ামী লীগের মিছিল: পিনাকীর স্ট্যাটাস

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৪:০৯ অপরাহ্ন

আওয়ামী লীগের এই মিছিলটা উত্তরার চেয়েও বড়।

মজার ব্যাপার কী জানেন? খুলনার এই মিছিল মোটেও ঝটিকা কোন মিছিল না। এই মিছিলের তথ্য ৩ দিন আগেই প্রশাসনকে দেওয়া হয়েছিলো।

প্রশাসন ঠেকাতে “পারেনি”। বরং মিছিলটা হতে দিয়েছে।

অথচ বিএনপি জামায়াতের সময় ১০ বার জায়গা চেঞ্জ করেও মিছিল করতে পারতো না।কারণ প্রশাসন হতে দিতো না।

একটা জিনিস স্পষ্ট করে বলি, আওয়ামী লীগ সবচে বেশি সুবিধা তাদের নেতাকর্মীদের না, দিয়েছিলো প্রশাসন আর আমলাদের।

প্রশাসনের লোকজন সেইটার প্রতিদান দিতেছে।

ছাত্রদল আওয়ামীলীগ নেতাকে খুজে নিয়ে থানায় দেয়, পুলিশ খুঁজে পায় না, বুঝতেছেন রহস্য?

আওয়ামীলীগ ঠেকান।

সকল সংস্কারের আগে আওয়ামীলীগ নিষিদ্ধের সংস্কারটা করেন। আওয়ামীলীগ জিন্দা রেখে এই দেশে কোন সংস্কার করে লাভ নাই।

এরা এসে আবার সব খেয়ে ফেলবে।

অন্তত আওয়ামীলীগ নিষিদ্ধ আর আওয়ামীলীগ প্রতিহতের প্রশ্নে এক হতে যদি না পারেন, এই মিছিল একদিন আমার আপনার মৃত্যু পরোয়ানা জারি করার জন্য যথেষ্ট হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ