লোকমান হোসেন, বেনাপোল (যশোর)।।
বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দা সদস্যরা প্রায় ১২ লাখ টাকা মূল্যমানের দুইটি সোনার বারসহ পাসপোর্ট যাত্রী শহিদুল ইসলাম ইসলাম (২৫) নামে একজন পাচারকারীকে আটক করেছে । সে শরীয়তপুর জেলার জাজিরা থানার কুনদেচর গ্রামের নুরুল ইসলামের ছেলে। তার পাসপোর্ট নম্বর বিপি ০০৮৯২৭০।
সোমবার (৪ নভেম্বর ) সকাল ১০ টার সময় ভারতে প্রবেশ করার সময় সন্দেহজনক মনে হলে তাকে আটক করে শুল্ক গোয়েন্দা সদস্যরা।বেনাপোল শুল্ক গোয়েন্দা জানান, পাসপোর্ট যাত্রী শহিদুল ইসলাম ভারতে যাওয়ার জন্য প্যাসেঞ্জার টার্মিনালে অবস্থিত স্ক্যানার মেশিনে তার ব্যাগ স্ক্যান করে কাস্টমস ও ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করে ভারতে প্রবেশের জন্য রওনা দিলে শুল্ক গোয়েন্দারা তার গতিবিধি দেখে সন্দেহ হয়।
এ সময় তাকে চেকিং রুমে নিয়ে তার ব্যাগ তল্লাশি করে ২ টি সোনার বার উদ্ধার করে এবং শহিদুল ইসলাম কে আটক করে শুল্ক গোয়েন্দা কর্তপক্ষ।শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা মোঃ আকবর হোসেন ১২ লাখ টাকা মূল্যমানের ২ টি সোনার বারসহ শহিদুল ইসলাম নামে একজন স্বর্ন পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান উদ্ধারকৃত সোনারবার সহ তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।
You must be logged in to post a comment.