যশোরে ৯বছরের শিশু ছাত্রকে গলা কেটে হত্যা

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৪ নভেম্বর, ২০১৮, ৭:৪৩ অপরাহ্ন

এবিএস রনি, যশোর।।

যশোর অভয়নগর উপজেলায় দ্বিতীয় শ্রেণী ছাত্র হাসিবুর রহমান(৯) বছরের এক শিশুকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।পরে শিশুটির লাশ স্থানীয় একটি পুকুরে ফেলে যায়।

বরিবার (০৪ই নভেম্বর) সকাল দিকে অভয়নগর একতাপুর গ্রাম থেকে হাসিবুর এর লাশ উদ্ধার করে পুলিশ।কি কারনে এই হত্যাকান্ডের ঘটনা তা কেউ বলতে পারেনি।

নিহত শিশু হাসিবুর রহমান একতাপুর গ্রামের মফিজুর রহমান এর একমাত্র ছেলে।নিহত শিশু একতাপুর প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিলো।

এদিকে শিশু হাসিবুর রহমানের হত্যার খবর বিদ্যালয় পৌছালে সেখানে শোকের ছায়া নেমে আসে,সহপাটি হত্যা প্রতিবাদে স্কুলের শিক্ষার্থীরা মানব বন্ধন করেছে বলে জানা যায়।

অভয়নগর থানার এসআই সাইফুল আলম খবরে সত্যতা নিশ্চিত করেন।তিনি বলে কে বা কাহারা হাসিবুর কে গলা কেটে হত্যা করে পুকুর পাড়ে ফেলে যায়,তিনি আশা করেন দ্রুত এই ঘটনায় ক্লু উদঘাটিত হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ