আশরাফুল আলম জালাল, ময়মনসিংহ।।
সোমবার (০১জুন) ময়মনসিংহে ৬৩ জন নতুন করোনা পজেটিভ পাওয়া গিয়েছে। জেলা স্বাস্হ্য বিভাগের অফিসিয়াল তথ্যমতে সোমবার জেলায় নমুনা পরীক্ষা করা হয় ২৩০টি। নতুন সনাক্ত হয় ৬৩ জন।
এদের মধ্যে সদর/সিটি কর্পোরেশন ৩৬,মেডিকেল এর ১৩, ঈশ্বরগন্জ-০৫, ত্রিশাল ০৫, নান্দাইল ০৪, ফলোআপ ০২জন।
আবু হানিফ নামে একজন মৃত ব্যক্তির করোনা পজেটিভ। তার বাড়ি মোহনগঞ্জ হলেও ময়মনসিংহ হিসেবে দেখানো হয়েছে।
এ পর্যন্ত মোট করোনা সনাক্ত হয়েছে ৫৬৫জন।তাদের মধ্যে হাসপাতালে ভর্তি আছে২১জন।
হোম আইশোলেশনে আছে ৩৪১জন। জানাযায়,এদের অধিকাংশই উপসর্গ বিহীন। তাই এরা নিয়মের প্রতি শ্রদ্ধাশীল কম। এদের হোম আইশোলেশন নিশ্চিত করা না গেলে পরিস্থিতি ভয়াবহ হবে।এদের চারপাশে লাল পতাকা টানানো হলো কিনা,এরা অবাধে ঘুরাঘুরি করে কিনা, এসব খেয়াল করা এখন নাগরিক দায়িত্ব।
You must be logged in to post a comment.