প্রথম ধাপে উপজেলা, পৌরসভায় এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা আজ

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১০ মে, ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রথম ধাপে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এ উপলক্ষে আজ রবিবার (১০ মে) বিকেল ৩টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে দলটির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি।

নিবার (৯ মে) রাত সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেন স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম। ফেসবুক পোস্টে তিনি লেখেন, রবিবার বিকাল ৩টায় প্রথম ধাপে এনসিপি সমর্থিত ১০০ উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদপ্রার্থীর নাম ঘোষণা করা হবে।

এদিকে গণমাধ্যমে পাঠানো দলটির মিডিয়া সেলের এক বার্তায় বলা হয়েছে, রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম এবং সদস্যসচিব আব্দুল হান্নান মাসউদ। এছাড়া দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরাও এতে অংশ নেবেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ