সরিষাবাড়ীতে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার ইফতার বিতরণ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৯:০৭ অপরাহ্ন
ক্যাপশন-সরিষাবাড়ীতে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার ইফতার বিতরণ। ছবি-এম এ মান্নান।

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পবিত্র রমজান উপলক্ষে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা কর্তৃক ক্ষতিগ্রস্থ ৬ হাজার ৬০০ মানুষের মাঝে ইফতার ও ডিনার প্যকেট এবং ৫০০ অসহায় পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করেন।

প্রতিটি ফুড প্যাকেজে ছিলো ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ছোলা, ২ কেজি চিনি, ২ কেজি পেয়াজ, ২ কেজি তেল, ১ কেজি চিড়া, ১ লবন সহ সর্বমোট ২৫ কেজির খাদ্য সামগ্রী।

পর্যায়ক্রমে অনুষ্ঠিত এসব বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনিক কর্মকর্তারা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার প্রতিনিধি উপস্থিত ছিলেন। সরিষাবাড়ী উপজেলার ভাটারা, মহাদান, কামরাবাদ, গুচ্ছগ্রাম, পঞ্চপীর, হাসরাপাড়, ফুলবাড়িয়া, জয়নগরসহ সর্বমোট ১২টি স্পটে তারা তাদের এ বিতরণ কার্যক্রম চালায়।

পবিত্র রমজান মাসে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান সমাজের সকল মহল কর্তৃক প্রশংসিত হয়েছে। জানা গেছে, জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা একটি আন্তর্জাতিক বেসরকারী সাহায্য সংস্থা। ২০০৭ সালে এ সংস্থার বাংলাদেশ কান্ট্রি অফিস প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে এ সংস্থা এতিম শিশু প্রতিপালন, শিক্ষা ব্যয় বহনে অক্ষম এতিম, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের হোম বেইজড এডুকেশন সাপোর্ট প্রদান, বস্তির ঝরে পড়া শিশুদের প্রি-প্রাইমারী স্কুলের মাধ্যমে শিক্ষাপ্রদান করে শিক্ষার মূল স্রোতে পরিচালনা করা, বস্তির অসহায় মানুষদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ বিতরণ, নারীর ক্ষমতায়ন এবং দক্ষতা উন্নয়নে সহায়ক সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ প্রদান, বিশুদ্ধ ও নিরাপদ সুপেয়পানির ব্যবস্থা, শীত বস্ত্র বিতরণ এবং প্রাকৃতিক দুর্যোগে জরুরী ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনাসহ নানান গঠনমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় এবারের পবিত্র রমজানে বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকায় ব্যাপক সহযোগিতামূলক কার্যক্রম গ্রহন করা হয়।

এ রমজানে সংস্থাটি সারাদেশে ত্রিশ হাজার মানুষের মাঝে ইফতার মিল এবং ২ হাজার ৪০০ পিছিয়ে পড়া পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ