ঝিনাইদহ – মাগুর সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আর্লি

নিজস্ব প্রতিবেদক ।।
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন


ঝিনাইদহ ও মাগুরা সংরক্ষিত নারী আসনে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য (এমপি) মনোনীত হয়েছেন রাজপথের লড়াকু সৈনিক ও বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আর্লি। তাঁর এই মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে তাঁর জন্মভূমি মাগুরার শ্রীপুর উপজেলার চর গোয়াল পাড়া গ্রামে বইছে আনন্দের জোয়ার।
অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আর্লি কেবল একজন রাজনীতিবিদ নন, বরং মাগুরা জেলার শ্রীপুর উপজেলার চর গোয়াল পাড়া গ্রামের এক কৃতি সন্তান। দলের প্রতি তাঁর ত্যাগ ও নিষ্ঠা সর্বজনবিদিত। বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন ও পরীক্ষিত সৈনিক হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে বারবার কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েও তিনি আদর্শ থেকে বিচ্যুত হননি।
চর গোয়াল পাড়া গ্রামবাসী টানা দ্বিতীয়বারের মতো সংরক্ষিত নারী আসনের এমপি পাওয়ায় উচ্ছ্বসিত। স্থানীয়রা জানান, আর্লি আপা এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকেন। তাঁর এই পুনর্মিলন বা পুনঃমনোনয়ন মাগুরা ও ঝিনাইদহবাসীর জন্য একটি বড় অর্জন।
এদিকে, অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আর্লিকে মনোনয়ন প্রদান করায় দলের হাইকমান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাগুরা ও শ্রীপুরের সাধারণ মানুষ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্রই এখন তাঁকে ঘিরে চলছে অভিনন্দন বার্তা। মাগুরা ও শ্রীপুরবাসীর পক্ষ থেকে তাঁর ভবিষ্যৎ পথচলার জন্য জানানো হয়েছে প্রাণঢালা অভিনন্দন ও শুভকামনা। নেওয়াজ হালিমা আর্লির মতো একজন ত্যাগী নেত্রীকে পুনরায় সংসদ সদস্য হিসেবে পাওয়ায় মাগুরা ও ঝিনাইদহ অঞ্চলের উন্নয়ন ও নারীদের অধিকার আদায়ে নতুন মাত্রা যোগ হবে বলে প্রত্যাশা করছে এলাকাবাসী।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ