মোঃ গোলাম মাসুদ’র কবিতা ঋতু রাজ বসন্ত

          মোঃ গোলাম মাসুদ
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:০১ অপরাহ্ন

ঋতু রাজ বসন্ত

মোঃ গোলাম মাসুদ

…………………………………………………………………………………

ষড়ঋতুর দেশ হল

মোদের বাংলাদেশ।

আহা কি সুন্দর অপরূপ

প্রকৃতি ও পরিবেশ।

বৈচিত্রপূর্ণ ঋতু পরিবর্তনে

বসন্ত যে আসল।

ঋতুর রাজা বলে তাকে

সবাই ভালবাস্লো।

ফাল্গুন ও চৈত্র মিলে

ঋতু রাজ বসন্ত।

আগমনীর বার্তা এল

শীত হয় পড়ন্ত ॥

রাজকীয় শোভা তাঁর

ফুল ও ফল নিয়ে।

বসন্ত এল ঘরে ঘরে

শুভেচ্ছা সবাইকে দিয়ে।

 

গাছ গাছালীর নতুন পাতায়

পাখির কিচিরমিচির।

শীতের শীতলতাকে ঢেকে দিয়ে

অপরূপ দৃশ্য প্রকৃতির।

প্রস্ফুটিত ফুলের বাহার

মৌমাছির কলরবে।

তারুণ্যের চেতনায়

যেন জেগে উঠে সবে ৷৷

শীতের শীতলতাকে ঢেকে দিয়ে

উষষ্ণতাকে করে আলিঙ্গন।

বাতাশের ঝিরঝির শব্দে

ভরে ওঠে সবার মন ।। 1

শিমুল পলাশের

লাল হলুদের রঙে।

বসন্তে সবাই মিলে

একাকার প্রভৃতির সংগে।।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ