মেডিকেল সার্ভিসেস এক্সিকিউটিভ পদে ক্যারিয়ার গড়ুন

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৮ আগস্ট, ২০১৯, ১২:৫০ অপরাহ্ন

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই)। প্রতিষ্ঠানটিতে মেডিকেল সার্ভিসেস এক্সিকিউটিভ পদে নিয়োগ দেওয়া হবে। যোগ্য প্রার্থীরা সহজেই আবেদন করতে পারেন।

পদের নাম

মেডিকেল সার্ভিসেস এক্সিকিউটিভ

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে এমবিবিএস পাস হতে হবে। সর্বনিম্ন এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ফ্রেশ গ্র্যাজুয়েটরাও আবেদন করতে পারেন। বয়স ২২ থেকে ২৮ বছর হতে হবে। পুরুষ ও নারীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বোচ্চ এক বছরের অভিজ্ঞতা সুবিধা হিসেবে যুক্ত হবে। মাইক্রোসফট অফিসে উত্তম দক্ষতা থাকতে হবে। চ্যালেঞ্জ গ্রহণ ও চাপের মধ্যে কাজ করার আগ্রহ থাকতে হবে।

বেতন

বেতন আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া

আবেদনকারীকে অবশ্যই জীবনবৃত্তান্তের সঙ্গে ছবি পাঠাতে হবে। আবেদনকারীকে বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

আবেদনের সময়সীমা আগামী ২৬ আগস্ট,২০১৯

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ