স্টাফ রিপোর্টার।।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন” প্রকল্পের আওতায় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি হিসাবরক্ষক এবং অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর পদে ২ জনকে নিয়োগ দিবে। পদটিতে নারী ও পুরুষ উভয়ই প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।
প্রতিষ্ঠানের নাম: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
পদের নাম: হিসাবরক্ষক
পদসংখ্যা: ০১ জন
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি ।
বেতন: ১১,৩০০ থেকে ২৭,৩০০ টাকা।
পদের নাম: অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০১ জন
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট।
বেতন: ৯৩০০ থেকে ২২,৪৯০ টাকা।
আবেদন প্রক্রিয়া: প্রার্থীদের চাকরি নির্ধারিত আবেদন ফরমের নির্দেশ অনুযায়ী তথ্য-উপাত্ত প্রদান করে প্রকল্প পরিচালক, সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন প্রকল্প, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কক্ষ নং ৩০২, ৩য় তলা, ২য় ব্লক, শিক্ষা ভবন, ১৬ আব্দুল গণি রোড, ঢাকা-১০০০ এই ঠিকানায় আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা: পদটিতে আবেদন করা যাবে আগামী ৩, সেপ্টেম্বর-২০১৮ পর্যন্ত।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন

You must be logged in to post a comment.