জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও সিলেট জেলা জাপার সাবেক সভাপতি আলহাজ্ব কুনু মিয়া এক বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনের আত্মোৎসর্গকারী ভাষা শহীদ সালাম, বরকত, রফিক, শফিউরসহ নাম না জানা অসংখ্য শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
তিনি জানান,অমর একুশের অবিনাশী চেতনা পরবর্তীকালে স্বাধিকার ও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় অসীম প্রেরণ ও শক্তি যুগিয়েছে বলে উল্লেখ করেন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্বের সব জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় ঐক্য ও বিজয়ের প্রতীক হয়ে ওঠবে বলেও তিনি আশাবাদব ব্যক্ত করেন।
You must be logged in to post a comment.