মাগুরা সদর হাসপাতালে ৮ ডেঙ্গু রোগী

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯, ৬:৫৯ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা।।

ডেঙ্গুরোগে আক্রান্ত ৮জন মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি রয়েছে।তাদের চিকিৎসা চলছে।চিকিৎসকেরা জানিয়েছেন আক্রান্তদের অবস্থা আশঙ্কাজনক নয়।

হাসপাতাল সুত্রে জানা যায়,হাসপাতালে ডেঙ্গুরোগে আক্রান্ত ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে।এদের বাড়ি মাগুরায় হলেও তারা দেশের বিভিন্ন জেলায় বাস করতো।হাসপাতালের জরুরি বিভাগের পাশের দুটি কক্ষে তাদের চিকিৎসা চলছে।

ডেঙ্গু জ্বরে আক্রান্তরা হলেন,সদর উপজেলার কুশবাড়িয়া গ্রামের আমির হোসেন,লক্ষীকান্দর গ্রামের সৌখিন,সাতদোহা পাড়ার সবুজ,বরুনাতৈল গ্রামের হাসিবুল,খালিমপুর গ্রামের হাসিব, মাগুরার পন্না,মহম্মদপুরের বালিদিয়া গ্রামের রবিউল এবং শ্রীপুর উপজেলার মুক্তি।মুক্তি বাদে সবাই মাগুরার বাইরের জেলা থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

জরুরি বিভাগের চিকিৎসক ডা.আরিফুর রহমান জানান,আক্রান্তদের কারও অবস্থা গুরুতর নয়।তারা মাগুরাসহ বিভিন্ন জেলা থেকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।আক্রান্তদের আলাদা রুমে রেখে চিকিৎসা চলছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ