মাগুরা শ্রীপুর উপজেলা নির্বাচন অফিসের ভোটার তালিকা হালনাগাদ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৮ আগস্ট, ২০১৯, ৭:১৭ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা।।

মাগুরা শ্রীপুর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে আজ (২৮ আগষ্ট) বুধবার সকাল ৯ টায় শ্রীপুর এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০১৯ উপলক্ষে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীগণের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাচন অফিসার জনাব মোঃ আবু দাউদ।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জনাব মোঃ ইউনুচ আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাগুরা জেলা নির্বাচন অফিসার জনাব মোঃ অলিউল ইসলাম,শ্রীপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জনাব হাসিনা মমতাজ।

অনুষ্ঠানে ১৩ জন সুপারভাইজার এবং ৬৫ জন তথ্য সংগ্রহকারীগণের প্রশিক্ষন দেওয়া হয়।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাচন অফিসার জনাব মোঃ আবু দাউদ জানান,সেপ্টেম্বর থেকে শ্রীপুর উপজেলার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে।আজ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীগণের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হলে পরবর্তীতে সবাইকে অবগত করা হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ