মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।
মাগুরা শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের কর্মসূচীর অংশ হিসেবে শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আজ (১০ আগষ্ট) শনিবার দুপুরে শ্রীপুর আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে শোক র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এ্যাড. সাইফুজ্জামান শিখর।
অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি জনাব আবুল কালাম আজাদ,শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জনাব হুমায়নুর রশিদ মুহিত,মাগুরা জেলা আওয়ামীলীগ প্রচার সম্পাদক জনাব এ্যাড. রাশেদ মাহমুদ শাহীন,মাগুরা জেলা আওয়ামী যুবলীগ আহ্বায়ক জনাব ফজলুর রহমান,শ্রীপুর উপজেলা চেয়ারম্যান জনাব মাহমুদুল গনি শাহিন সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।