মহসিন মোল্যা,মাগুরা।।
মাগুরা শ্রীপুর উপজেলার গঙ্গারামখালী ঘাট এলাকায় বাসুদেব বাড়ুইয়ের দোকানের সামনে থেকে (২৬ জুলাই) শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ৮০ পিচ ইয়াবা সহ মুকুল মোল্যা (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।
আটক মুকুল মোল্যা শ্রীপুর উপজেলার চন্দ্রপাড়া গ্রামের মৃত নবেদ আলী মোল্যার ছেলে।
জানা যায়,গোপন তথ্যের ভিত্তিতে শ্রীপুর থানা পুলিশ গঙ্গারামখালী ঘাট এলাকায় এসআই শাহরিয়ার হুসাইন রুবেল,এসআই লুৎফর রহমান,এএসআই উজ্জ্বল কুমার দাসের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।এ সময় মুকুল মোল্যা নামে এক ব্যক্তিকে তল্লাশি করে ৮০ পিচ ইয়াবা উদ্ধারের পর তাকে আটক করা হয়।
শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাহাবুবুর রহমান জানান,ইতিমধ্যে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
You must be logged in to post a comment.