মাগুরা শ্রীপুরে ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ  বিতরণ

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯, ৭:০৪ পূর্বাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা।।

মাগুরার শীপুর উপজেলা পরিষদের অর্থায়নে শ্রীপুর উপজেলার ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানে ১০ টি করে সর্বমোট ১০০ জোড়া বেঞ্চ বিতরন করা হয়েছে।

আজ (০২ সেপ্টেম্বর) সোমবার বিকেলে শ্রীপুর উপজেলা পরিষদ চত্ত্বরে আনুষ্ঠানিক ভাবে এ বেঞ্চ বিতরণ অনুষ্ঠানে উপস্হিত ছিলেন শ্রীপুর  উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মিয়া মাহামুদুল গণি শাহীন,শ্রীপুর উপজেলা  নির্বাহী অফিসার জনাব ইয়াসিন কবীর সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের  নিকট বেঞ্চ সরবরাহ করা হয়।শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো,সারঙ্গদিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়,শ্রীপুর সরকারি এমসি মাধ্যমিক বিদ্যালয়,সাচিলাপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়,লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়,মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়, বঙ্গবন্ধু কলেজ,নাকোল মাধ্যমিক বিদ্যালয়,কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,সব্দালপুর মাধ্যমিক বিদ্যালয় এবং বারিশাট দাখিল মাদ্রাসা।শ্রেণী কক্ষে ছাত্র-ছাত্রীদের পাঠদানের সুবিধার্থে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বেঞ্চ সরবরাহ করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ