মাগুরা শ্রীপুরে মুক্তি যোদ্ধাকে কুপিয়ে জখম

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৫ জুলাই, ২০১৯, ৯:০৭ অপরাহ্ন
শ্রীপুরে মুক্তি যোদ্ধাকে কুপিয়ে জখম। ছবিঃ প্রতিনিধি

আশিষ সাহা জনি, মহম্মদপুর, মাগুরা ।।

মাগুরার শ্রীপুর উপজেলার কাজলি গ্রামে স্থানীয় হাট ইজারাকে কেন্দ্র করে মোঃ শহর আলী (৬৫) নামে এক মুক্তিযোদ্ধাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষরা।

বর্তমানে তিনি মাগুরা সদর হাসপাতালের  ভর্তি আছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

শুক্রবার দুপুরে মাগুরা সদর হাসপাতালে দেখতে গিয়ে মুক্তিযোদ্ধা শহর আলীর চিকিৎসা খরচের দায়িত্ব নেন মাগুরার পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান। তিনি এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন ।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান আহত মুক্তিযোদ্ধা শহর আলীর ছেলে মোঃ হামিদুল। তিনি এ হামলার উপযুক্ত বিচার দাবী করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ