মহসিন মোল্যা,মাগুরা।।
মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় বাড়ি-ঘর ভাঙচুর করা হয়েছে।গতকাল (২২ আগষ্ট) বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় শ্রীপুর উপজেলার কচুয়া এলাকায় ঘটনাটি ঘটে।
ভুক্তভোগীরা হলেন কাজী আব্দুল হান্নান শ্রীপুর উপজেলার কচুয়া এলাকার মৃত মোকসেদ হোসেনের ছেলে ও তপন কাজি শ্রীপুর উপজেলার কচুয়া এলাকার কাজি শিয়াবুল এর ছেলে।
জানা যায়,জমির রাস্তাকে কেন্দ্র করে এই হামলা।
ভোক্তভোগীদের অভিযোগ,জমিটার রাস্তা নিয়ে মামলা চলমান থাকা অবস্থায় কিভাবে তাদের বাড়ি-ঘর ভাঙচুর করা হল?তারা তদন্ত সাপেক্ষে এর সঠিক বিচারের দাবি জানান।