মাগুরা শ্রীপুরে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচী উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯, ৬:৩৫ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা।।

মাগুরা শ্রীপুর উপজেলার ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচী ২০১৯ উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে আজ (৯ সেপ্টেম্বর) সোমবার সকালে শ্রীপুর উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাচন অফিসার জনাব আবু দাউদ।

প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব ইয়াছিন কবীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাহবুবুর রহমান,শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি জনাব আবুল কালাম আজাদ,শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব কাজী জালাল উদ্দীন,শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান জনাব মশিয়ার রহমান,
মুক্তিযোদ্ধা,সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় শ্রীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা জনাব আবু দাউদ জানান,ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচী উপলক্ষে শ্রীপুর উপজেলার প্রতি বাড়ি বাড়ি গিয়ে ৭ তারিখ থেকে শুরু হয়ে হালনাগাদ চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।এবং একই সাথে ভোটার ট্রান্সফার ও সংশোধনের কাজও চলবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ