মহসিন মোল্যা,মাগুরা।।
মাগুরা শ্রীপুর উপজেলার বরিশাট নামক স্হানে বাসের ধাক্কায় রবিউল জিয়াউর রহমান (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।এ ঘটনায় সামছুজ্জামান লিটু (৪৫) নামে মোটরসাইকেল চালক আহত হয়েছেন।আজ (২৭ আগষ্ট) শনিবার সকাল ৭ টার দিকে শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামে এ ঘটনা ঘটে।নিহত জিয়া ও আহত সামছুজ্জামান লিটুর বাড়ি রাজবাড়ী জেলার কালুখালি গ্রামে। আহত শামসুজ্জামান লিটুকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের ডাক্তার জানিয়েছেন,আহত ব্যাক্তির অবস্হা এখনো আশঙ্কামুক্ত নই। শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাহবুবুর রহমান জানান,জিয়া ও শামসুজ্জামান বাড়ি থেকে মোটরসাইকেলে যশোর যাচ্ছিলেন।সকাল সাড়ে ৭ টার দিকে শ্রীপুরের বরিশাট এলাকায় বিপরীতমুখী একটি যাত্রীবাহী রাসেল বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।এতে জিয়া ঘটনাস্থলেই মারা যান।