মাগুরা শ্রীপুরে নিয়ন্ত্রন হারিয়ে বাস পুকুরে আহত ১৬

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৮ জুলাই, ২০১৯, ৯:৫২ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

মাগুরা শ্রীপুর উপজেলা লাঙ্গলবাঁধ চতুড়িয়া নামক স্হানে আজ (২৮ জুলাই) রবিবার বেলা সাড়ে ৪ টার দিকে নিয়ন্ত্রন হারিয়ে রাসেল পরিবহনের একটি বাস পুকুরে পড়ে ১৬ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান,বেলা সাড়ে ৪টা দিকে শীপুর থেকে লাঙ্গলবাঁধ অভিমুখে রাসেল পরিবহনের একটি বাস ছেড়ে  এসে চতুরিয়া নামক স্হানে পৌঁছেলে চালক নিয়ন্ত্রন হারিয়ে পার্শ্ববতী পুকুরে উল্টে যায়।তাৎক্ষনিক এলাকার লোকজন উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের খবর দিলে  তারা দ্রুত গতিতে বাসে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করে৷গুরুতর আহত একজনকে বাসের হেলপারকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।জানা যায় তার অবস্থা আশংকাজনক।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাহাবুবুর রহমান জানান,দূর্ঘটনার সংবাদে আমরা দ্রুত ঘটনাস্হলে উপস্হিত হয়।এ ঘটনায় ১৬ জন আহত হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ