মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।
আজ (২৫ জুলাই) বৃহস্পতিবার মাগুরা শ্রীপুর উপজেলা প্রশাসনের দিনব্যাপী ছিল আয়োজন।বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্হিত ছিলেন মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এ্যাড. সাইফুজ্জামান শিখর।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব দিলারা রহমান।
বর্ণাঢ্য আয়োজনের মধ্যে ছিল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ফুটবল বিতরণ।এ সময় উপজেলার ৮৪টি প্রাথমিক বিদ্যালয়,৩৩ টি মাধ্যমিক বিদ্যালয়,১১টি মাদ্রাসা,৬ টি কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে মোট ১৪৫ টি উন্নত মানের ফুটবল বিতরণ করা হয়।
বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন।উপজেলার ১৫ টি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার স্হাপনের জন্য বঙ্গবন্ধুর চেতনা সমৃদ্ধ বই,ব্যানার এবং বুক সেলফসহ মোট দুই লক্ষ টাকার উপকরণ বিতরণ করা হয়।
জাতীয় তরুণ সংঘ শহীদ মনিরুজ্জামান স্মৃতি পাঠাগারে ফার্নিচার বিতরণ।উপজেলার স্হানীয় যুব সমাজকে পাঠাগারমুখী করার জন্য উক্ত পাঠাগারে বুক সেলফ এবং চেয়ার বিতরণ করা হয়।
ফলদ বৃক্ষ মেলা ২০১৯ এর শুভ উদ্বোধন।
অফিসার্স ক্লাবের উর্দ্ধমুখী সম্প্রসারণের শুভ উদ্বোধন।
অভয়াশ্রম উদ্বোধন।কুমার নদীতে এডিপির অর্থায়নে দেড় লক্ষ টাকা দিয়ে মোট ৩ টি অভয়াশ্রমের উদ্বোধন করা হয়।
ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ। ৩৫৬ জন শিক্ষার্থীর মাঝে ৩ লক্ষ টকার শিক্ষা বৃত্তি বিতরণ,১৫ টি গাভী বিতরণ,৭০টি সাইকেল এবং ২০০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
প্রতিবন্ধী, বিধবা,অসহায় ভাতা ভোগীদের মাঝে ভাতা বই বিতরণ করা হয়।