মাগুরা শ্রীপুরে ঘরবাড়ি ভাংচুর,লুটপাট,আহত ১

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯, ৬:৫৮ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা।।

মাগুরা শ্রীপুর উপজেলার শ্রীপুর সদর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামে আজ (৫ সেপ্টেম্বর) শুক্রবার সকাল ১০ টার দিকে আওয়ামীলীগ সমর্থিত সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন শেখের সমর্থকদের প্রায় ১০ টি বাড়ি ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে বর্তমান ইউপি সদস্য জয়ন্ত বিশ্বাস ও মজিদ মোল্যার কর্মি সমর্থকেরা।এ সময় প্রতিপক্ষের হামলায় মোফাম্মেল বিশ্বাসের বিধবা স্ত্রী রেশমা বেগম (৩০) আহত হয়েছেন।তিনি এখন শ্রীপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।ডাক্তার জানিয়েছেন,তিনি এখন আশঙ্কামুক্ত।

এ সময় তমছেল বিশ্বাস,খালেক বিশ্বাস,মনজের বিশ্বাস,মোফাজ্জেল বিশ্বাস,মন্টু বিশ্বাস,নিজাম বিশ্বাস,সেলিম বিশ্বাস,মুরসালিন বিশ্বাস,রান্নু বিশ্বাস সহ প্রায় ১০ টি বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

সেলিম বিশ্বাস জানান,প্রতিপক্ষের লোকজন আমার বাড়ি ভাংচুর করেছে।এ সময় তারা আমার ঘর থেকে টিভি এবং ফ্রীজ নিয়ে গিয়েছে।

এলাকাবাসির তথ্য মতে জানা যায়,সামাজিক আধিপত্যকে বিস্তার করাকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন শেখ ও বর্তমান ইউপি সদস্য জয়ন্ত বিশ্বাসের মধ্যে বিরোধ চলে আসছিল।কিছুদিন আগে এ ওয়ার্ডের উপনির্বাচনে জয়ন্ত বিশ্বাস জয়লাভ করেন।তারপর থেকেই এলাকা আরো উত্তপ্ত হয়ে ওঠে।এবং একের পর অপ্রীতিকর ঘটনা ঘটতে থাকে।পূর্ববর্তী ঘটনাগুলোর পরিপেক্ষিতেই আজ সকালে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে আব্দুল মতিন শেখ জানান,দীর্ঘদিন ধরে বিএনপি লোকদের সাথে সংঘবদ্ধ হয়ে আমার কর্মি সমর্থকদের উপর তারা অত্যাচার ও হামলা করে আসছে।আজ সকালে আমি বাড়িতেও ছিলাম না।আমার লোকজন সকালে যার যার কাজে গিয়েছিল।কিন্তু জয়ন্ত বিশ্বাস ও মজিদ মোল্যার লোকজন পরিকল্পিতভাবে ১০ টি বাড়ি ভাংচুর ও লুটপাট করেছে।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাহবুবুর রহমান জানান,ঘটনার সংবাদে পুলিশ দ্রুত ব্যবস্হা গ্রহন করেছে।আমি নিজে ও সেখানে গিয়েছিলাম।পরিস্হিত স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ