মাগুরা শ্রীপুরে ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী আটক

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯, ১০:২৯ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা।।

ঝিনাইদহের র‌্যাব-৬ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ৮ টার দিকে মাগুরা শ্রীপুর উপজেলার তাঁরাউজিয়ার গ্রামের জনৈক মিন্টু জজের (অব:) বাড়ির পাশের একটি কাঁঠাল বাগান থেকে ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করেছে।

আটককৃতরা হলেন, শ্রীপুর উপজেলার আলহাজ্জ ওরফে কাজল (৩০) ও ইরান মোল্যা (৩২)।

ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মাসুদ আলম জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিভিন্ন উপায়ে অবৈধভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের পাশাপাশি স্থানীয়ভাবে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ