মাগুরা শ্রীপুরে ইয়াবা ও গাঁজা সহ যুবক আটক

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯, ৮:২০ পূর্বাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা।।

মাগুরা শ্রীপুরে (৯ সেপ্টেম্বর) সোমবার রাত সাড়ে ৮ টা ৫০ মিনিটের সময় ১০ পিচ ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা সহ সোহেল বিশ্বাস (২৩) নামে এক যুবককে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।আটককৃত যুবক শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের বারইপাড়া গ্রামের হারুন বিশ্বাসের ছেলে।

পুলিশ জানান,গোপন তথ্যের ভিত্তিতে শ্রীপুর থানা পুলিশের এসআই শাহরিয়ার হুসাইন রুবেল,এএসআই উজ্জ্বল কুমার দাস ও সঙ্গীয় ফোর্স সহ শ্রীপুর বটতলা মোড়ে অপূর্ব কুমারের চায়ের দোকানের সামনে সোহেল বিশ্বাসের কাছ থেকে ১০ পিচ ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাহবুবুর রহমান জানান,আটককৃত যুবকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রক্রিয়া চলছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ