মহসিন মোল্যা,মাগুরা।।
মাগুরা শ্রীপুর উপজেলায় ১৫ পিস ইয়াবা সহ ২ জনকে আটক করেছে মাগুরা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেফতারকৃতরা হলেন মাগুরা শ্রীপুর উপজেলার রাধানগর এলাকার জামির মোল্যার ছেলে বিল্লাহ মোল্যা (৩৯) ও কাদিরপাড়া এলাকার বাবলু বিশ্বাসের ছেলে মোস্তাকিম বিশ্বাস (২২)।
মাগুরা জেলা গোয়েন্দা পুলিশ জানান,(১৬ আগষ্ট) শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলা গোয়েন্দা পুলিশের এসআই কাশেম সহ গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে রাধানগর বাজার থেকে তাদের আটক করা হয়।তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
You must be logged in to post a comment.