মাগুরা শ্রীপুরে আলেম ওলামাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত 

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৫ জুলাই, ২০১৯, ৩:১০ অপরাহ্ন
আলেম ওলামাদের করণীয় শীর্ষক আলোচনা সভা

আশিষ সাহা জনি, মহম্মদপুর, মাগুরা ।।

মাগুরা জেলার শ্রীপুরে উপজেলা প্রশাসন আয়োজিত, বাল্য বিবাহ, মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধ এবং ইসলামের অপব্যাখ্যা রোধে, আলেম ওলামাদের করণীয় শীর্ষক আলোচনা সভা, উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে ।

আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব দিলারা রহমান ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব দিলারা রহমান বলেন, ’’বর্তমান  সমাজের যে সমস্ত অপরাধ সংঘটিত হচ্ছে সে গুলো নিজ,নিজ জাইগা থেকে আপনারা যদি প্রতিরোধ করেন তাহলে বর্তমান সমাজ ব্যবস্থা আরো উন্নতির দিকে যাবে। এবং কেউ অপরাধ করে সরে যেতে পারবে না । সেই লক্ষ্যে  আপনাদের সজাগ থাকতে হবে ।এবং অপপ্রচার ,অপব্যাখ্যা,বাল্য বিবাহ, জঙ্গিবাদ, রোধে আপনাদেরকে নিজ নিজ যাইগা থেকে প্রতিরোধ করতে হবে। যদি কেউ ভুল পথে যাই তাহলে তাকে ধর্মীয় আলোকে বুঝাতে হবে ,তাহলে সে সঠিক পথে আসবে।’’

সর্বশেষ সম্মানিত ইমামবৃন্দের প্রতি অনুরোধ করে বলেন, এসব অপরাধ দমনে অঙ্গীকারবদ্ধ হওয়ার জন্য এবং আজকের আলোচনাকে বাস্তুবে রুপ দেওয়ার জন্য।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ