মাগুরা শ্রীপুরে আগুন,ক্ষতির পরিমান প্রায় ৭ লক্ষাধিক টাকা

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৮ আগস্ট, ২০১৯, ২:৫১ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা।।

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মাঙ্গনডাঙ্গা গ্রামের সৈয়দ মোল্যার বাড়িতে (২৭ আগষ্ট) মঙ্গলবার রাতে আগুন লেগে পুড়ে গেছে সর্বস্ব।

ক্ষতির পরিমান আনুমানিক ৭ লক্ষাধিক টাকা।

সর্বস্ব হারিয়ে কান্না বিজড়িত কণ্ঠে ভুক্তভোগী সৈয়দ মোল্যা জানান,আমি গরিব মানুষ।ঘরে থাকা নগদ টাকা,ফসল, স্যালো মেশিনসহ সব পুড়ে গেছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব ইয়াসিন কবির সহ শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ