মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।
মাগুরা শ্রীপুরে ডিবি দারোগা এর কারসাজিতে শ্রীকোল ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ আমিরুল ইসলামকে নৃসংশভাবে হত্যাকারীদের ফাঁসির দাবিতে শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ ও শ্রীপুর উপজেলার সর্বস্তরের জনগন মানব বন্ধন করেছেন।আজ (১০ জুলাই) শনিবার সকাল সাড়ে ১০ টায় শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে মানব বন্ধনটি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্হিত ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জনাব হুমায়নুর রশিদ মুহিত,শ্রীপুর উপজেলা চেয়ারম্যান জনাব মাহমুদুল গনি শাহিন,উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব কাজী জালাল উদ্দিন,শ্রীকোল ইউনিয়ন চেয়ায়ম্যান জনাব মুস্তাসিম বিল্লাহ সংগ্রাম,শ্রীকোল ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জনাব শিকদার শফিকুল ইসলাম বাদশা সহ আরো অনেকেই।
এ সময় বক্তারা অবিলম্বে শ্রীকোল ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ আমিরুল ইসলামকে নৃসংশভাবে হত্যাকারী ডিবি দারোগা এবং এর সাথে সম্পৃক্ত সকলের আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান।