মহসিন মোল্যা,মাগুরা।।
মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের চেয়ারম্যান হাসনা হেনা সরদারের গৃহপরিচারিকা সুমাইয়া খাতুন ওরফে রচনার (১৪) রহস্যজনক মৃত্যু হয়েছে।আজ (৭ সেপ্টেম্বর) শনিবার ভোর ৫টার দিকে শালিখার আড়পাড়ার চেয়ারম্যানের নিজ সিনিয়র বাসার একটি ঘরের খাটের মশারির স্ট্যান্ডের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।নিহত রচনা মাগুরা সদর উপজেলার দাঘবদাইড় ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের বিল্লাল মোল্যার মেয়ে।
পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেছে।
নিহতের বাবা বিল্লাল মোল্যা অভিযোগ করে জানান,দীর্ঘ ৭বছর যাবৎ চেয়ারম্যানের বাসায় আমার মেয়ে কাজ করে আসছে।আমার বড় মেয়ে সোনিয়া গত শুক্রবার রচনার সাথে দেখা করতে এলে তাকে বাসায় ঢুকতে দেওয়া হয়নি।সোনিয়া অনেক অনুরোধ করা সত্ত্বেও তাকে ঢুকতে না দেয়ায় সে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গেছে।আজ শনিবার সকালে চেয়ারম্যান বাড়ি থেকে সকালে ফোন দিয়ে জানায় আমার মেয়ে গলায় ফাঁস দিয়ে মারা গেছে।তিনি দাবি করেন আমার মেয়ে আত্মহত্যা করেনি তাকে মেরে ফেলা হয়েছে।
মঘি ইউনিয়নের চেয়ারম্যান হাসনা হেনা জানান,রচনা প্রায় ৭ বছর আমার বাসায় কাজ করছে।কিন্তু কি কারণে সে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করলো তা আমি বলতে পারছি না।
শালিখা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব তরিকুল ইসলাম জানান,মেয়েটি মশারির স্ট্যান্ডের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা যাচ্ছে।তবে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।
You must be logged in to post a comment.