মহসিন মোল্যা,মাগুরা।।
মাগুরা সদর উপজেলার রামনগর হরিপদ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে আজ (৪ সেপ্টেম্বর) মঙ্গলবার ৪৮ তম বাংলাদেশ স্কুল,মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রামনগর হরিপদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জনাব আলী আহম্মদ আহাদ।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান জনাব আবু নাসির বাবলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব আবু সুফিয়ান,মাগুরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব রনজিৎ কুমার মজুমদার,মাগুরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মালা রানী বিশ্বাস,কচুন্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব আবুল কাশেম মোল্যা,আঠারখাদা ইউনিয়ন চেয়ারম্যান জনাব সঞ্জীবন কুমার বিশ্বাস,রামনগর হাইওয়ে পুলিশের এসআই জনাব সাফুর আহমেদ প্রমূখ।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন রামনগর হরিপদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব অতুল কুমার বিশ্বাস।
You must be logged in to post a comment.