মাগুরা মহম্মদপুরে ডেঙ্গু জ্বরে আরো ১ জনের মৃত্যু

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৫ আগস্ট, ২০১৯, ৮:২৮ পূর্বাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা।।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আজ (৪ জুলাই) রবিবার মাগুরা মহম্মদপুর উপজেলার আরো একজনের মৃত্যু হয়েছে।ঢাকার একটি হাসপাতালে নিবিড় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।এ নিয়ে মহম্মদপুর উপজেলায় ডেঙ্গু জ্বরে মৃত মানুষের সংখ্যা দাঁড়াল ২ জন।

মারা যাওয়া ওই নারীর নাম জয়ন্তী সাহা (২৮)।মাগুরা মহম্মদপুর উপজেলার রাজপুর ইউনিয়নের রাজপাট গ্রামের মলয় সাহার মেয়ে জয়ন্তী সাহা।এর আগে একই উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সৈয়দা দিলরুবা (৪৪) নামের আরও এক জনের মৃত্যু হয়েছে। দিলরুবা একই উপজেলার মণ্ডলগাতী গ্রামের মৃত মওলানা সিরাজুল ইসলামের স্ত্রী ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ