আশিষ সাহা জনি, মহম্মদপুর, মাগুরা ।।
মাগুরা মহম্মদপুরে আজ বুধবার সকাল ১১ টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।“ মাছ চাষে গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে মাগুরা মহম্মদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস অফিসের আয়োজনে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস কর্মকর্তা ফেরদৌসী আক্তার(অঃ দাঃ) এর সভাপতিত্বে আয়োজিত এ সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি জিএম শওকত বিপ্লব রেজা বিকো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রেসক্লাব মহম্মদপুরের সাধারন সম্পাদক মাহামুদুন নবী, সিনিয়র সাংবাদিক আব্দুল ওয়াহাব, মো: রফিকুল ইসলাম প্রমুখ। এসময় মহম্মদপুরে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য মৎস সেক্টরের সমৃদ্ধি সুনিল অর্থনীতির অগ্রগতি কামনা করে বক্তব্য রাখেন বক্তারা।
You must be logged in to post a comment.