মহসিন মোল্যা,মাগুরা।।
মাগুরা মহম্মদপুর উপজেলার বেথুলিয়া বাজারে আজ (১ লা জুলাই) শুক্রবার বিকেলে জমি সংক্রান্ত বিরোধের জেরে সুনিল কুমার রায় (৬৫) নামে এক ব্যবসায়ীর উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন।সুনিল কুমার বেথুলিয়া গ্রামের নুকুল চন্দ্র রায়ের ছেলে।
হাসপাতালে ভর্তি সুনিল রায় ও স্থানীয়রা জানায়,উপজেলার বেথুলিয়ার সুনিল কুমার রায় ও মুজিবুর রহমানের মধ্যে জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে অাসছিল।এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার সংঘের ঘটনা ঘটেছে।
অাদালতের রায় নিয়ে বেথুলিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন একখন্ড জমিতে এবারও পাট বোপন করেন সুনিল রায়।সেই পাট অাজ সকালে একই এলাকার প্রতিপক্ষ জহিরউদ্দীনের ছেলে মুজিবুর রহমান জোর করে কাটতে গেলে সুনিল রায় এর লোকজন পুলিশ দিয়ে বাধা দেয়।এনিয়ে থানায় শালিশি বৈঠক অনুষ্ঠিত হয়।
শালিশি বৈঠকের পর আজ বিকেলে সুনিল রায়ের বেথুলিয়া বাজারের ব্যাবসায়িক প্রতিষ্ঠানে বসে থাকা অবস্থায় অতর্কিত হামলা চালালে সুনিল রায় রক্তাক্ত জখম হয়।তাকে জরুরী ভাবে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এসময় সুনিল রায় এর ভাই অনিল রায় ও আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
এ ঘটনায় মহম্মদপুর পূজাপরিষদের নেতৃবৃন্দ সরেজমিনে তদন্ত করে প্রকৃত দোষীদের অাইনের আওতায় আনার দাবী জানিয়েছেন।