মহসিন মোল্যা,মাগুরা।
গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাগুরা মহম্মদপুর উপজেলার কুমরুল এলাকা থেকে হাসান (২৮) এবং হিকমত (৩০) নামে দুই গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ।
আজ (৪ জুলাই) রবিবার বিকালে ৫১ পুরিয়া গাঁজা সহ ওই দুই গাজা ব্যবসায়ীকে আটক করা হয়।আটক হাসান কুমরুল গ্রামের আফজাল মোল্যার ছেলে এবং হিকমত শওকত মোল্যার ছেলে।