মাগুরা মহম্মদপুরে গাঁজাসহ ১ যুবক আটক

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯, ২:২৬ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা।।

মাগুরার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের ভাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে (২ সেপ্টেম্বর) সোমবার বিকাল ৫ টা ৪৫ মিনিটের সময় জাকারিয়া (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ।

জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে মহম্মদপুর থানার এসআই জাহাঙ্গীর, এএসআই কামরুল এএসআই ইমরান ও এএসআই মাহফুজ অভিযান চালিয়ে জাকারিয়াকে আটক করে।

আটক জাকারিয়া বাবুখালী ইউনিয়নের দাতিয়াদাহ পূর্বপাড়ার কালাম সেখের ছেলে।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ তারক নাথ বিশ্বাস জানান,আটকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ