মহসিন মোল্যা,মাগুরা।।
মাগুরা মহম্মদপুর উপজেলার ঘুল্লিয়া গ্রামের হাতিগাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল ও আট রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
এ সময় অস্ত্র সহ ৩ যুবককে আটক করা হয়েছে।আটককৃতরা হলেন,মহম্মদপুর উপজেলার চিত্রবিশ্রাম গ্রামের মসিউর রহমানের ছেলে সোহাগ (২৫),একই গ্রামের সাইফার উদ্দিনের ছেলে শাহিদুল ইসলাম (২৪) এবং মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী গ্রামের শরিফুল ইসলামের ছেলে পিয়াস (২৮)।
পুলিশ জানাই,গোপন সংবাদের ভিত্তিতে আজ (২৭ আগষ্ট) মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।প্রথমে পিস্তল উদ্ধারের পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সোহাগ হোসেনের বাড়ি থেকে আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব তারক বিশ্বাস জানান,আটক ৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।