মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধ।।
মাগুরা জেলা যুবলীগের উদ্যোগে আজ (৩১ আগষ্ট) শনিবার মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শ্রীপুর-সাইত্রিশ রাস্তার বড়বিলা অংশে রাস্তার দু’পাশে ফলজ,বনজ,ঔষধি ও বজ্রপাত প্রতিরোধ তাল গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য জনাব কামরুল লায়লা জলি।
অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন মাগুরা জেলা যুবলীগের আহ্বায়ক জনাব ফজলুর রহমান,শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব কাজী জালাল উদ্দিন,শ্রীকোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মুস্তাসিম বিল্লাহ সংগ্রাম সহ মাগুরা জেলা ও শ্রীপুর উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।
এ সময় সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য জনাব কামরুল লায়লা জলি বলেন,শোকাবহ আগষ্টের শেষ দিনে শ্রদ্ধাভরে স্বরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের শহীদ সকল আত্বার প্রতি।বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করায় ধন্যবাদ জানাই যুবলীগের সকল নেতৃবৃন্দের।এ রাস্তার দু’পাশে বৃক্ষরোপণ করলে পরিবেশটা অনেক সুন্দর হবে।তবে এ গাছগুলো সংরক্ষনে সবাইকে এগিয়ে আসতে হবে।এ সময় তিনি শ্রীপুর হতে সাইত্রিশ রাস্তায় সোলার লাইটের ব্যবস্হা গ্রহনের জন্য মাগুরা-১ আসনের সংসদ সদস্যকে অবহিত করবেন বলে তিনি জানান।
মাগুরা জেলা যুবলীগের আহ্বায়ক জনাব ফজলুর রহমান জানান,মাগুরা জেলা যুবলীগ পরিবেশের ভারসাম্য রক্ষার্থে মাননীয় সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর ভাইয়ের পৃষ্টপোষকতায় শোকাবহ আগষ্টের শেষ দিনে আমরা ফলজ,বনজ,ঔষধি ও তালবীজ রোপণের উদ্যোগ গ্রহন করেছি।আমাদের এই কর্মসূচি চলবে।তবে এই গাছগুলো পরিচর্যার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
You must be logged in to post a comment.