মাগুরায় ৫০ বোতল ফেনসিডিল সহ আটক ১

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২৯ জুলাই, ২০১৯, ৩:০১ অপরাহ্ন

 

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

মাগুরায় গত (২৮ জুলাই) রবিবার সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটের সময় মাগুরা ভায়না মোড় এলাকায় দত্ত এ্যান্ড জামান ফিলিং ষ্টেশন এর সামনে মহাসড়কের উপর হইতে উত্তরা ইউনিক পরিবহন হইতে ৫০ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম স্বজল (২৯) কে আটক করে মাগুরা ডিবি পুলিশ।আটক শহিদুল ইসলাম স্বজল চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার শাপলা কালিপাড়া গ্রামের মৃত আরফান আলীর ছেলে।

এ বিষয়ে মাগুরা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব সিরাজুল ইসলাম জানান,আটক মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে মাগুরা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ