মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।
দক্ষ ও উন্নয়নশীল যুব সমাজ গঠনের লক্ষ্যে জনসচেতনতামূলক যুব সমাবেশ ও প্রশিক্ষনের সনদপত্র বিতরণ অনুষ্ঠান আজ (৩০ জুলাই) মঙ্গলবার মাগুরা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মাগুরা যুব উন্নয়ন অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য জনাব আলহাজ্জ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাগুরা জেলা যুবউন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জনাব রিয়াজুল আলম খান।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাগুরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার জনাব তারিকুল ইসলাম,মাগুরা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান জনাব আবু নাসির বাবলু,মাগুরা পৌরসভা মেয়র জনাব খুরশিদ হায়দার টুুটুল প্রমূখ।