মাগুরায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ঘ নিহত ১ আহত ১

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯, ৬:১২ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা।।

মাগুরায় আজ মঙ্গলবার (৩০ জুলাই) যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।সংঘর্ষে একজন নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছে।মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের ঘোড়ানাছ গ্রামের খালেদ সর্দারের ছোট ছেলে ফয়সাল সাকির ঘটনাস্থলেই মারা যান।আহত রনি (২৬) মাগুরা শহরের মোল্যা পাড়া হারুন-অর-রশিদের ছেলে।

মাগুরা জেলা আঠারখাদা কদমতলা নামক স্থানে আজ আনুমানিক দুপুর ২টার ৩০ মিনিটের দিকে দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।আশঙ্কাজনকভাবে আহত রনিকে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

মাগুরা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব সিরাজুল ইসলাম বলেন,এ বিষয়ে মাগুরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।এখন বাসটি আটকের চেষ্টা চলছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ