মোঃ মহসিন মোল্যা,মাগুরা।।
মাগুরায় সেনা সদস্য মিথ্যা পরিচয়ে বিয়ে করার অভিযোগে মিলন মোল্যা (২৮) নামে এক তরুণকে গত (১৬ আগষ্ট) বৃহস্পতিবার রাতে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে মাগুরা সদর উপজেলার দ্বারিয়াপুর ছত্রকান্দি গ্রামবাসী।মাগুরা সদর থানা পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেছেন।আহত মিলন ফরিদপুরের মধুখালী উপজেলার দক্ষিণ চরবাগাট গ্রামের শহীদ মোল্লার ছেলে।
মাগুরা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব সিরাজুল ইসলাম জানান,আটক মিলন মোল্যা বিবাহিত এবং এক সন্তানের জনক।তিনি সেনা সদস্য মিথ্যা পরিচয় দিয়ে নিজেকে অবিবাহিত ও তাদের তিনতলা বাড়ি রয়েছে এমন কথা বলে ওই গ্রামের এক মেয়েকে সম্প্রতি বিয়ে করেন।তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে।এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।