মাগুরায় বিএনপি’র ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯, ৬:৫৪ অপরাহ্ন

ষ্টাফ রিপোর্টার।।

জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে মাগুরা জেলা বিএনপির উদ্যোগে আজ (১ লা সেপ্টেম্বর) রবিবার দুপুর ১২ টায় মাগুরা সদর উপজেলা পরিষদের সামনে বিএনপির অস্হায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাগুরা জেলা বিএনপির আহবায়ক জনাব আলী আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য সচিব জনাব আকতার হোসেন,যুগ্ম-আহবায়ক আহসান হাবিব কিশোর,ফারুকুজ্জামান ফারুক,এ্যাড. রোকনুজ্জামান খান,মহিলা দলের সাবেক সভানেত্রী শামসুন নাহার প্রমূখ।

এ সময় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ তুলে ধরে কারাবন্দী দলীয় চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি দাবি জানিয়ে বক্তব্য রাখেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ