মাগুরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও ২১ আগষ্ট গ্রেনেড হামলার স্বরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯, ৯:০২ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা।।

মাগুরায় আজ (৭ সেপ্টেম্বর) শনিবার মাগুরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান অডিটরিয়ামে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও ২১ আগষ্ট গ্রেনেড হামলার স্বরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রীপুর বাহিনীর উপ-অধিনায়ক ও সাবেক মাগুরা জেলা কমান্ডার জনাব মোল্লা নবুওয়াত আলী।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এ্যাড. সাইফুজ্জামান শিখর।

অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন মাগুরা-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এ্যাড. শ্রী বিরেন শিকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক জনাব আলী আকবর,মাগুরা জেলা পুলিশ সুপার জনাব খান মোহম্মদ রেজোয়ান,মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান জনাব আবু নাসির বাবলু,মাগুরা পৌরসভা মেয়র জনাব খুরশিদ হায়দার টুটুল সহ আরো অনেকেই।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ