মাগুরায় বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯, ১:৫৩ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা।।

“যতদিন রবে
পদ্মা-মেঘনা-যমুনা বহমান
ততদিন রবে কৃতি তোমার
শেখ মুজিবুর রহমান।”

স্বাধীনতার স্হপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ (১৫ আগষ্ট) বৃহস্পতিবার সকাল ১০ টায় মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে শোক র্যালি অনুষ্ঠিত হয়।র্যালিটি মাগুরা জেলা প্রশাসন চত্ত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

এ সময় উপস্হিত ছিলেন মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্জ্ব এ্যাড . সাইফুজ্জামান শিখর,মাগুরা-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এ্যাড. শ্রী বিরেন শিকদার,মাগুরা জেলা প্রশাসক জনাব আলী আকবর,মাগুরা জেলা পুলিশ সুপার জনাব খাঁন মোহম্মদ রেজোয়ান,মাগুরা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান জনাব আবু নাসির বাবলু সহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া মাগুরা জেলার শ্রীপুর,মহম্মদপুর ও শালিখা উপজেলায় দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ