মাগুরায় ফুলবল খেলতে গিয়ে যুবকের মৃত্যু

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২ আগস্ট, ২০১৯, ৯:২০ অপরাহ্ন

মাগুরায় ফুলবল খেলতে গিয়ে যুবকের মৃত্যু

মহসিন মোল্যা,মাগুরা।।

মাগুরায় আজ (১ জুলাই) শুক্রবার বিকেলে ফুটবল খেলার মাঠে অসুস্থ হয়ে রকি শেখ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।নিহত রকি শিবরামপুর শেখপাড়া গ্রামের কাঠ ব্যবসায়ী কুদ্দুস শেখের ছেলে।তার স্ত্রী ও ৩ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

এলাকাবাসি জানান,শিবরামপুরের যুবকদের সাথে হাজিপুর ইউনিয়নের বগুড়া মাঝাইল গ্রমের যুবকদের প্রীতি ফুটবল খেলা চলছিল।ফুটবল খেলার মাঝে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করে অসুস্থ হয়ে পরে সে।বুকে প্রচন্ড ব্যাথা অনুভব করলে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়।সেখানে নেয়ার পথেই তার মৃত্যু হয়।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ